শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন ! টোপ দিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে ছিল শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল- চঞ্চল - The News Lion

শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন ! টোপ দিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে ছিল শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল- চঞ্চল

 



দি নিউজ লায়ন;  রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে বিপুল আর্থিক প্রতারণার পর এবার সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ক্রমশ জরালো ভাবে উঠে আসছে শুভেন্দুর নাম।  কত টাকার বিনিময় কিভাবে সরকারি চাকরির নামে প্রতারণা চক্র চালাচ্ছিল শুভেন্দু ঘনিষ্ঠ দুই প্রতারক সে ব্যাপারে আরও তথ্য পেতে এবার এই মামলায় গ্রেফতার হওয়া শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করলো কাঁথি থানার পুলিশ। 


পুলিশ সূত্রের খবর এই মামলার অন্যতম অভিযুক্ত বর্তমানে পলাতক আরো এক শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথি দেশপ্রাণ ব্লকের কাজলার বাসিন্দা চঞ্চল নন্দীর খোঁজেও জোরকদমে চলছে তল্লাশি। তদন্তকারীরা মনে করছেন একবার এই চঞ্চল নন্দীকে ধরা সম্ভব হলে কিভাবে গত কয়েক বছর ধরে পরিবহন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লোক ঠকানো কারবার চলছিল তার পর্দা ফাঁস করা সম্ভব হবে একইসঙ্গে এই চক্রের মাথাদের জালে তোলা যাবে।  ৯ ই জুন কাঁথি থানায় সরকারি চাকরির নামে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন মিজানুর আলী খান নামে এক ব‍্যক্তি ।


 অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কাঁথি থানার পুলিশ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। মিজানুর আলী খাঁন কাঁথি থানায় অভিযোগ করে বলেন " শুভেন্দু অধিকারী তৎকালীন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন পরিবহন দপ্তরে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দী ও রাখাল বেরা। ২০২০ সালের অক্টোবর মাসে পরিবহন দপ্তরের কন্ডাকটারের চাকুরি করে দেবে বলে ১০ লক্ষ টাকা চায় দুজন। স্ত্রী ও মায়ের গয়না বন্ধক রেখে ও বাবার ব্যবসায় গচ্ছিত ৬ লক্ষ টাকা কাঁথি পৌরসভা অফিসে চঞ্চল নন্দীকে দেওয়া হয়। 


বাকি টাকা এ্যাপয়েন্টমেন্ট  লেটার পাওয়ার পর নেওয়া হবে বলে বলা হয়। পুজোর সময় চাকুরি এ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে বলে জানান দুজন। গত বছর নভেম্বরে শুভেন্দু  পরিবহন দপ্তর থেকে ইস্তফা দেন। তখন বলা হয় ইলেকশনের পর শুভেন্দু  মুখ্যমন্ত্রী হবেন। এরপর ভালো চাকুরি দেওয়া হবে। নির্বাচনের শুভেন্দু অধিকারী দল জিততে না পারায় টাকা ফেরত চায় চাকরিপ্রার্থী যুবক মিজানুর আলি খাঁন । গত ২৭ শে মে টাকা ফেরত দেওয়ার কথা জানান চঞ্চল নন্দী বলে অভিযোগ। যদিও সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে। আগেই চাকুরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে কলকাতার মানিকতলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। 


তদন্তের স্বার্থে অভিযুক্ত রাখাল বেরাকে নিজেদের হেফাজতে নেয় কাঁথি থানার পুলিশ। চাকুরি নেওয়ার মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার কাঁথি আদালত থেকে অভিযুক্তরা রাখাল বেরাকে নিজেদের হেফাজতে নিল কাঁথি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। যদিও তদন্তের কারণে এই ঘটনায় কিছু জানাতে রাজী হয়নি কাঁথি থানার পুলিশ আধিকারিক। গ্রেফতার প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ চঞ্চল নন্দী এখনো পর্যন্ত পলাতক  রয়েছে। অভিযুক্তকে ধরতে জেলা পুলিশ থেকে রাজ্য পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.