ব‍্যাপক নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী - The News Lion

ব‍্যাপক নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী

 


দি নিউজ লায়ন;   ভুতনি থানার হীরানন্দপুর এবং উত্তর চণ্ডীপুর এলাকায় গঙ্গা নদীর ভাঙনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সেচ দপ্তর অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর কাজ করলেও সেই বালির বস্তাগুলি নদীতে তলিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে গ্রামবাসীরা। ভাঙ্গনের দাপটে অস্থায়ী ভাবে প্রতিরোধের কাজও টিকছে না। যার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। সোমবার সকাল থেকে ওই দুই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙ্গন হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ ভাঙ্গনের জেরে প্রচুর চাষযোগ্য জমি গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে । 


 ক্রমশ নদী বাঁধের দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। সেচ দপ্তরের মালদার নির্বাহি বাস্তুকার প্রণব কুমার সামন্ত জানিয়েছেন, হীরানন্দপুর এবং উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যেখানে গঙ্গা নদীর ভাঙ্গন হচ্ছে, সেইসব জায়গায় অস্থায়ীভাবে বালির বস্তা ফেলে কাজ শুরু করা হয়েছে। ভাঙ্গন ঠেকানোর জন্য সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে। কিছু কিছু জায়গায় ভাঙ্গনের সমস্যার কথা শুনেছি। 


সেখানে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারেরা নজরদারি রেখেই কাজ চালাচ্ছেন। রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন,  ভুতনি থানার কুশিঘাট গঙ্গা নদী এলাকা আমি পরিদর্শন করেছি। ওই এলাকার বাঁধের ভাঙ্গন ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেচ দপ্তর কাজ শুরু করেছে। তারপরও কোথাও কোথাও ভাঙ্গন হওয়ার খবর শুনতে পাচ্ছি। ভাঙ্গন ঠেকাতে সবরকম প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.