আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল

 



মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)  

নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে।  

বৃষ (২১ এপ্রিল-২০ মে)  

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।  

মিথুন (২১ মে-২০ জুন)  

জ্যেষ্ঠ ভাইবোনদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।  

কর্কট (২১ জুন-২০ জুলাই) 

 চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।  

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)  

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।  

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)  

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন। নিজেকে সংযত রাখুন।  

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)  

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।  

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)  

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।  

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)  

সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন।  

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)  

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে নিজস্ব পরিবহণ ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।  

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন।  

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)  

অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.