দাঁতনে প্রায় ২০০ জন বিজেপি কর্মী্র তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর প্রতিনিয়ত লেগে রয়েছে দলবদল এর হিড়িক। চলছে বিজেপি থেকে তৃণমূলে যোগদান এর পালা।সেইমতো শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের সাবড়া তে যুব তৃনমূলের ব্লক সভাপতি ইফতিকার আলীর নেতৃত্বে বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ২০০ জন বিজেপির সক্রিয় কর্মী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমুলের যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র, যুব তৃনমূলের সাধারণ সম্পাদক অপূর্ব অট্ট, কালিপদ সামন্ত সহ অন্যান্যরা।
মমতা ব্যানার্জীর উন্নয়নের শামিল হতে তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা কর্মীরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র বলেন মানুষ ভুল বুঝতে পেরে দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।
আগামী দিনে দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকে বিজেপি দলের কোনো অস্তিত্বই থাকবে না ।কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি মানুষের ভোট নিয়ে ছিল।মানুষ তাদের ভুল বুঝতে পেরে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছে। তাই বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দলের হয়ে দলকে আরো শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।

Post a Comment