পথদুর্ঘটনার কবলে ভাতার থানার পুলিশ, জখম ৪
দি নিউজ লায়ন; রাতে টহলদারির সময় পথদুর্ঘটনার কবলে ভাতার থানার পুলিশের গাড়ি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে বলগোনা গুসকরা রোডে ভাতারের এরুয়ারের কাছে। আহতদের উদ্ধার করে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।দুজনের আঘাত গুরুতর। জানা যায়, একটি বালিবোঝাই লরির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন চালক সহ ৪ পুলিশকর্মী। পুলিশের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক সহ চারজন জখম হয়। তবে কোনওক্রমে প্রানরক্ষা হয়।

Post a Comment