আজ আপনার আর্থিক দিক কেমন যাবে, জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়ন;
মেষ
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
বৃষ
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে কারও কারও সন্তানলাভ হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
মিথুন
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
কর্কট
আর্থিক দিক ভালো যাবে। অধীনদের কাজে লাগাতে পারবেন। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
সিংহ
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্যলাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কন্যা
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজ করে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল করতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। কামনা-বাসনাকে সংযত রাখুন, অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
বৃশ্চিক
অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের কারও সহযোগিতায় উপকৃত হতে পারেন।
ধনু
শরীর ভালো না-ও থাকতে পারে। পরিমিত আহার করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।
মকর
কারও সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারেন
কুম্ভ
মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
মীন
পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বছর থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

Post a Comment