জন্মদিনে নদী পাড়ে বেড়াতে গিয়ে জলে. তোড়ে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র - The News Lion

জন্মদিনে নদী পাড়ে বেড়াতে গিয়ে জলে. তোড়ে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র



দি নিউজ লায়ন;   পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত রনডিহা দামোদরের নদীতে ঘুরতে এসে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র ।কাঁকসার ডাকবাংলো এলাকার বাসিন্দা সায়ন কীর্তনীয়া দশম শ্রেণীর ছাত্র নিজের জন্মদিনের দিন পাঁচ বন্ধু মিলে ঘুরতে আসে দামোদরের রনডিহাতে নদীর পারে। হঠাৎ করে সায়নের মোবাইল ফোনটি পড়ে যায়. আর সেই ফোন তুলতে গিয়ে পা পিছলে যায় সায়ন কীর্তনীয়ার, বর্ষায় নদীতে প্রবল স্রোত থাকায় তলিয়ে যায়। খবর পেয়ে আসে বুদবুদ থানার পুলিশ ও সায়নের পরিবারের লোকজন। উদ্ধারকাজে স্থানীয় জেলেরা ও এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.