ডলফিনের মাংস বিক্রি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার - The News Lion

ডলফিনের মাংস বিক্রি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার


দি নিউজ লায়ন; ২৫ কেজি ওজনের একটি ডলফিন এর মাংস কেটে বিক্রি করার অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে।ডলফিনটিকে ৬৫০০ টাকায় আক্কাস আলী শেখ,সমীর শেখ নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করে।এই ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সাথে যুক্ত আক্কাস আলী শেখ নামে ওই ব্যাক্তিকে পুলিশের সহযোগিতায় বনদপ্তর গ্রেপ্তার করে। তার বাড়ি  তুফানগঞ্জ 1নং ব্লকের দক্ষিণ চিলাখানা চরপাড়া এলাকায়।অভিযুক্ত ওই ব্যাক্তিকে আজ তুফানগঞ্জ আদালতে তোলা হয়।বন্য প্রাণ ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।তবে এই ঘটনার সাথে যুক্ত ওপর এক ব্যাক্তি সমীর শেখ পলাতক রয়েছে।ডলফিনের মাংস মূলত পাচারের উদ্দেশ্য ছিল বলে বনদপ্তরের অনুমান।


প্রতি বছর বর্ষার মরশুমে ডলফিনের দেখা মেলে বালাভুতের কালজানী নদীতে।  জলজ প্রানি দের মধ্যে এই ডলফিন এক নম্বর তালিকা ভুক্ত জলজ প্রাণী হিসেবে গণ্য করা হয়ে থাকে। পুলিশ এবং বনদপ্তর সূত্রে খবর কোথা থেকে ওই ব্যক্তি ডলফিন পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ডলফিন মারা এবং তার মাংস বিক্রি করা এই গোটা চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.