বিজেপি কর্মীর ছবি দেওয়া পোষ্টার ঘিরে চাঞ্চল্য - The News Lion

বিজেপি কর্মীর ছবি দেওয়া পোষ্টার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  বিজেপি কর্মীর ছবি দেওয়া পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভাতার থানার কামারপাড়া এলাকায়। কয়েকজনের সাথে স্থানীয় বাসিন্দার বিজেপি কর্মী মিতা রায়ের ছবি। ছবির তলায় লেখা রয়েছে, "তৃণমূল ধ্বংস করে তবেই ব্যবসায় মন দেবেন। কঠিন প্রতিজ্ঞা।" যদিও মিতাদেবী বলেন, "আমি স্থানীয়দের কাছে খবর পেয়ে পোষ্টারটি দেখি। ওই ছবি দুবছরের আগেকার।


 স্বাধীনতা দিবস পালনের দিনের ছবি। আমার ধারনা কেউ বা কারা চক্রান্ত করে আমাকে ও আমার পরিবারকে সমস্যায় ফেলার জন্য এটা করেছে। আমি ব্যবসা করি। এখন সক্রিয় রাজনীতির মধ্যে নেই। পুলিশকে লিখিতভাবে জানিয়েছি যাতে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।" তৃণমূল কংগ্রেসের বনপাশ অঞ্চল সভাপতি তথা বনপাশ পঞ্চায়েতের উপপ্রধান আহমেদ আলি শেখ বলেন, "এটা রাজনৈতিক পোষ্টার। রাজনৈতিকভাবেই এর জবাব দেব। তবে পুলিশের কাছে জানিয়েছি যাতে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয়।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.