টিটাগড়ের তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, গুরুতর জখম 2 - The News Lion

টিটাগড়ের তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, গুরুতর জখম 2

 


দি নিউজ লায়ন;   উত্তর ২৪ পরগনার কামারহাটির পর এবার টিটাগড়ে তৃণমূলের উপর হামলা ভাজপার দুষ্কৃতীদের। তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে টিটাগড়ের পুরানি বাজারে হামলা চালায় অন্তত 40 থেকে 50 জন সশস্ত্র বিজেপি আশ্রিত দুষ্কৃতী। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমা ফেটে জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।


 আতঙ্কে সাধারণ মানুষ বাসিন্দারা দৌড়াদৌড়ি শুরু করেন বন্ধ হয়ে যায় দোকানপাট। তৃণমূলের দাবি, এলাকা দখল করতে দাগি দুষ্কৃতীদের নিয়ে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। টিটাগড় থানায় শাসকদলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিদিনের মতো রবিবারে পুরানি বাজার এলাকায় স্থানীয় তৃণমূল কর্মীরা দলীয় আলোচনা করছিলেন সেই সময় আশঙ্কা মোটরবাইকে অন্তত 40 থেকে 50 জন সশস্ত্র দুষ্কৃতী সেখানে আসে কিছু বুঝে ওঠার আগেই পরের পর বোমা ছুড়তে শুরু করে তারা। মোট চার জায়গায় বোমাবাজি হয় দুজন গুরুতর জখম হয়েছেন। তাদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। টিটাগড় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.