বকেয়া বেতনের দাবিতে টেলিফোন এক্সচেঞ্জের ঠিকা কর্মীদের বিক্ষোভ - The News Lion

বকেয়া বেতনের দাবিতে টেলিফোন এক্সচেঞ্জের ঠিকা কর্মীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  বিভিন্ন দাবি-দাওয়া ও বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে কাজ বন্ধ রেখে ,বিক্ষোভ দেখাচ্ছে ,ভাটপাড়া , বারাকপুর ,পানিহাটি, টেলিফোন এক্সচেঞ্জের  ঠিকা শ্রমিকরা। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ ,উনিশ মাসের বকেয়া বেতন এখনো পর্যন্ত মেলেনি, তাছাড়া মাসে মাত্র 13 দিন কাজ পাচ্ছেন তারা। করোনার এই ভয়াবহতার মধ্যে হতাশাগ্রস্ত হয়ে বহু শ্রমিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও অভিযোগ।


শুধু তাই নয়,  55,বছর হয়ে গেলে জোর করে অবসর নিতে শ্রমিকদের বাধ্য করা হচ্ছে। কিন্তু অবসর নেবার পর পি, এফ,, গ্রাচুয়িটি কিছুই মিলছে না। এরই প্রতিবাদে  বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ ওঠে কর্তৃপক্ষ অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে না দিলে,  অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে শামিল হবার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। ভাটপাড়া এক্সচেঞ্জের এক আধিকারিক বলেন, আজকের এই বিষয়টিকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.