মাটির তলা থেকে উঠে এল একাধিক গুলির খোল - The News Lion

মাটির তলা থেকে উঠে এল একাধিক গুলির খোল

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার বাঁকুড়ার সিমলাপাল থানার মুকুন্দপুর গ্রাম লাগোয়া শিলাবতী নদীর পাড়ে একশো দিনের কাজের প্রকল্পে মাটি কাটতেই মাটির তলা থেকে উঠে এল একাধিক গুলির খোল। খবর পেতেই সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোলগুলি উদ্ধার করে । স্থানীয় সূত্রে জানা গেছে মোট ৬ টি গুলির খোল এদিন পুলিশ উদ্ধার করেছে । কিভাবে ওই গুলির খোলগুলি ওই এলাকায় এল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ।


 স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি মুকুন্দপুর গ্রাম লাগোয়া শিলাবতী নদীর পাড়ে একশো দিনের কাজের প্রকল্পে মাটি কাটার কাজ শুরু হয় । আজ দুপুরে সেখানে স্থানীয় স্রমিকরা মাটি কাটার সময় কোদালে শক্ত কোনো বস্তু লাগে । এরপরই দেখা যায় মাটির তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় ৬ টি গুলির ধাতব খোল রয়েছে । গুলির খোলগুলি মাটির তলা থেকে উদ্ধার করে সিমলাপাল থানায় খবর দেন শ্রমিকরাই । এরপরই সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোলগুলি উদ্ধার করে । গুলির খোলগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে সেটি কোন ধরনের বন্দুকে ব্যবহার করার উপযোগী ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.