বিশ্বের ‘শিশু তৈরির কারখানা’ এই দেশে
দি নিউজ লায়ন; আপনি কি সন্তানহীন, মা-বাবা হোয়ার সুখ পেতে চান। তাহলে চলে আসুন এই দেশে। তবে তাদের খরচের বিচার করলে চলবে না। এমনকি প্রয়োজনে বিদেশও যেতে হতে পারে। কারন পূর্ব ইউরোপের ইউক্রেন এখন বিশ্বের ‘সন্তান তৈরির কারখানা’। অর্থের বিনিময়ে সন্তান ধারণের পরিষেবা বিশ্বের কয়েকটি দেশই দিতে পারে। ইউক্রেন তার মধ্যে একটি।
সারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনকে পুরদস্তুর বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে দেশটি। গত কয়েক বছরে ইউক্রেনে এ ‘শিল্প’ এতোটাই বেড়েছে যে, পুরো পৃথিবীর কাছে এখন দেশটির পরিচিতি ‘শিশু উৎপাদনের কারখানা’ নামে।সন্তান উৎপাদনে অক্ষম বাবা-মায়েরা সারোগেসির মাধ্যমে আত্মজের স্বপ্নপূরণ করছেন এখানে। অবশ্য তার জন্য কিছু শর্ত মানতে হয়। পরিষেবা বুঝে দিতে হয় দাম। তবে উপযুক্ত মূল্য দিলে সন্তান ধারণের হেন কোনও পরিষেবা নেই, যা পাওয়া যাবে না ইউক্রেনে।
পরিসংখ্যান বলছে, বিদেশি বাবা-মায়েদের জন্য প্রতি বছর সারোগেসি প্রক্রিয়ায় অন্তত আড়াই থেকে তিন হাজার সন্তানের জন্ম হয় ইউক্রেনে। এ বিদেশি বাবা-মায়েদের এক তৃতীয়াংশই আবার চীনের বাসিন্দা। সূত্রের খবর, ভারত এবং থাইল্যান্ড আইন করে বিদেশিদের জন্য সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেওয়াতেই ইউক্রেনে এ শিল্পের ভাগ্য খুলেছে। বাণিজ্যিকভাবে সন্তান ধারণের শিল্প এখন গোটা দুনিয়ায় ৫০০ কোটি ইউরোর।
ইউক্রেন তার অধিকাংশেরই দখল নিয়েছে । সাধারণত ইউক্রেনে সারেগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ ২৫ হাজার ইউরো। তবে এ খরচ বাড়তে পারে ৭০ হাজার ইউরো পর্যন্ত। তবে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সারোগেসি ক্লিনিক ‘বায়োটেক্সকম’ জানাচ্ছে, দেশের অর্ধেক সারোগেসি প্রক্রিয়া ৩৯ হাজার ৯০০ ইউরোর মধ্যেই সম্পন্ন হয়ে যায়। এই সংস্থারই ওয়েবসাইটের তথ্য বলছে, চাইলে পুত্রসন্তান বা কন্যাসন্তানের জন্যও চেষ্টা করতে পারেন সন্তানেচ্ছুক বাবা-মায়েরা।
সেই সুযোগ দেয় ইউক্রেন। তবে তার জন্য অতিরিক্ত মূল্য দিতে হয়। কী ভাবে? বায়োটেক্সকম জানাচ্ছে, এ ক্ষেত্রে দু’টি বিকল্প রয়েছে। ছেলে বা মেয়ে বেছে নিতে দু’বার চেষ্টা করতে পারেন এ বাবা-মায়েরা। আবার চাইলে পছন্দের ফল না পাওয়া পর্যন্ত চেষ্টা করেই যেতে পারেন। এর জন্য দু’রকম দর রয়েছে। প্রথম বিকল্পের খরচ ৪৯ হাজার ৯০০ ইউরো। দ্বিতীয় বিকল্পের খরচ ৬৪ হাজার ৯০০ ইউরো। তবে এত নিয়ম–কানুনের আড়ালে আসল জায়গাতেই নাকি গণ্ডগোল!
যে ধাত্রী-মায়েদের উপর ভর করে ইউক্রেনের এই বাণিজ্যিক সাফল্য তাদের অভিযোগ, সন্তান ধারণের পারিশ্রমিক নাকি মাঝে মধ্যেই বকেয়া থেকে যায়। রোজগারের লক্ষ্যে গর্ভ ভাড়া দেন এই মায়েরা। তবে তাদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় বলে সম্প্রতি অভিযোগ করেছেন ব্রিটেনের এক দম্পতিও। ফেসবুকের একটি বিজ্ঞাপন দেখে ওই দম্পতি ইউক্রেনে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, সেখানে এই ধাত্রী-মায়েদের থাকার ব্যবস্থা দেখে বিস্মিত হয়েছেন তারা। অভিযোগ, এই মায়েরা বাতানুকূল ব্যবস্থাহীন, অস্বাস্থ্যকর পরিবশে বসবাস করেন।

Post a Comment