ঘুড়ির নাইলন সুতোয় চলন্ত এক বাইক আরোহীর কাটলো থুতনি
দি নিউজ লায়ন; ঘুড়ির নাইলন সুতোয় চলন্ত এক বাইক আরোহীর কাটলো থুতনি। পড়লো তেরোটি সেলাই। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ফুলিয়া চটকাতলা কাছে। আহত বাইক আরোহীর নাম শিবপ্রসাদ ঘোষ।
জানা যায়, বছর ঊনপঞ্চাশের শিবপ্রসাদ ঘোষ ফুলিয়ায় পাইকারি বাজারে আম বিক্রি করে শান্তিপুরের ঘোড়ালিয়া ঘোষপাড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ফুলিয়া চটকাতলা কাছে নাইলনের ঘুড়ির সুতোয় থুতনির কাছে আটকে যায়। ধারালো সুতোর টানে থুতনির কাছে বেশ খানিকটা কেটে যায়। ওই অবস্থায় কোনরকমে ঘোড়ালিয়া নিজের বাড়ির কাছাকাছি এসে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে যান। এরপর থুতনিতে মোট ১৩ টি সেলায় পড়ে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।

Post a Comment