চূর্ণী নদীর দূষণে সাধারণমানুষ পরিবেশ কর্মীদের আন্দোলন ডেপুটেশন ধর্ণা সত্বেও দূষণ - The News Lion

চূর্ণী নদীর দূষণে সাধারণমানুষ পরিবেশ কর্মীদের আন্দোলন ডেপুটেশন ধর্ণা সত্বেও দূষণ

 


দি নিউজ লায়ন;  দীর্ঘদিন ধরে বছরে দুই তিনবার বাংলাদেশের চিনিকলের ছাড়া বর্জ্য জলে দূষিত হচ্ছে চূর্ণী নদীর জল। বছরে দুই থেকে তিনবার এই বর্জ্য জল ছাড়া হয়।যার ফলে চরম বিপাকে পড়েন চূর্ণী  তীরবর্তী অঞ্চলের হাজার হাজার বাসিন্দা। জল দূষিত হওয়ার কারণে প্রচন্ড দুর্গন্ধ বের হয়, যার ফলে বাড়িতে টেকা দায় হয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের। বর্জ্য জল ছাড়ার কারণে চূর্ণীর জলে স্নান করা যায় না।


 আর যে সমস্ত ব্যক্তি তাঁদের অভ্যাসবশত নদীতে স্নান করেন।তাঁদের গায়ে দেখা দেয়  মারাত্মক চর্মরোগ। ভুগতে হয় মাসের পর মাস।প্রশাসনের বিভিন্ন স্তরে জল ছাড়া বন্ধ হওয়ার বিষয়ে দরবার করা হলেও হেলদোল নেই প্রশাসনিক স্তরে। যার ফলে এই বর্জ্য জল ছাড়ার পর নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে চূর্ণী তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.