অবৈধ মোরাম ও পাথর কারবারিদের প্রতিরোধ করতে গড়বেতায় টাস্কফোর্স গঠন - The News Lion

অবৈধ মোরাম ও পাথর কারবারিদের প্রতিরোধ করতে গড়বেতায় টাস্কফোর্স গঠন


দি নিউজ লায়ন;  অবৈধ মোরাম ও পাথর কারবারীদের প্রতিরোধ করতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে গড়বেতা ৩নং পঞ্চায়েত সমিতির কার্যালয় এর সভাকক্ষে টাস্কফোর্স গঠন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জী,গড়বেতা তিন নম্বর ব্লকের সমস্ত অঞ্চল প্রধান ।এছাড়া উপস্থিত ছিলেন বিএলআরও,বিডিও ও পুলিশ প্রশাসনএর আধিকারিকরা। মূলত অবৈধ মোরাম ও অবৈধ পাথর কারবারীদের প্রতিরোধ করতে এই টাস্কফোর্স  গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। 


গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি বলেন গড়বেতা তিন নম্বর ব্লকে অবৈধ মোরাম ও অবৈধ পাথর খাদান তৈরি করে  অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারে তার জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স এর সদস্যরা প্রতিনিয়ত নজর রাখবে ।কোথাও অবৈধ' পাথর ও মোরাম খাদান করা হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বেশ কিছুদিন ধরে গড়বেতা তিন নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় অবৈধভাবে মোরাম ও  পাথর খাদান তৈরি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ব্যবসা করছে বলে অভিযোগ ।তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এই টাক্সফোর্স গঠন করা হয়েছে বলে  গড়বেতা  তিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.