দুষ্কৃতীদের হাতে খুন গৃহবধূ - The News Lion

দুষ্কৃতীদের হাতে খুন গৃহবধূ

 


দি নিউজ লায়ন;  দুষ্কৃতীদের হাতে গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুপুরে মুর্শিদাবাদের  ভালকুন্দি গ্রামে। মৃতার নাম রাধিকা দাস(৩২)। এদিন ওই গ্রামে গৃহবধূর বাপেরবাড়ি থেকে পুলিস তাঁর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে রাধিকা দাসের সঙ্গে পেশায় বিভাস দাস এর বিয়ে হয়। 


বর্তমানে তাদের একটি সন্তানও রয়েছে। তবে এই মুহূর্তে রাধিকার  স্বামী বিভাস দাস কর্মসূত্রে মুম্বইয়ে রয়েছেন। মৃতার বাবা মানু দাসও কর্মসূত্রে আরবে রয়েছেন। মৃতার মা রাশি দাস বলেন, বুঝতে পারছি না কিভাবে এই ঘটনা ঘটলো।প্রতিবেশীরা আমার মেয়ের গলায় ফাঁস লাগানো দীর্ঘদিন উদ্ধার করে বাড়ির মধ্যে থাকে। দুষ্কৃতীরা এই কাজ করেছে বলেই মনে হয়"। প্রতিবেশী নিরেন সাহা বলেন,"সম্ভবত বহিরাগতকেও বাড়ির মধ্যে প্রবেশ করে ওই গৃহবধূকে খুন করে তার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.