রথযাত্রার দিনও স্বস্তি নেই বিজেপি স্থানীয় নেতৃত্বের, আজও অব্যাহত থাকল দলের ভাঙ্গন
দি নিউজ লায়ন; রথযাত্রার দিন বিজেপিতে ভাঙ্গন।স্বস্তিতে নেই বিজেপি স্থানীয় নেতৃত্ব। নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে, দুপুর বারোটা নাগাদ শহর তৃণমূল কংগ্রেসের ও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদের উদ্যোগে সহস্রাধিক অন্যান্য দলের কর্মী এবং নেতৃত্ব যোগদান করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর হাত থেকে পতাকা নিয়ে।
এ প্রসঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, "তাদের এত সংখ্যক যোগদানে আমরা অনুপ্রাণিত। ভাবতে গর্ব লাগে আমরা এমন একটা দল করি যেখানে, বিরোধিরাও যোগদান করার জন্য উৎসুক হয়।" তিনি আরো বলেন কৃষ্ণনগর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি র অত্যন্ত সক্রিয় কর্মী এবং নেতৃত্ব প্রায় 1800 জন যোগদান করে।
নব্য যোগদানকারীদের কাছ থেকে জানা যায়, দলীয় কর্মী সমর্থকদের প্রতি বিজেপির উচ্চ নেতৃত্ব উদাসীনতা, এবং পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধির ফলে মানুষের সমস্যার প্রতিকার সরকারি সিদ্ধান্ত বদল না করার মতন বেশ কিছু বিষয়ে তারা বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কে এই মহা বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই আজকের যোগদান।

Post a Comment