আলিপুরদুয়ারে তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা - The News Lion

আলিপুরদুয়ারে তৃণমূল নেত্রীর বাড়িতে হামলা

 


দি নিউজ লায়ন;  আলিপুরদুয়ার জেলার জংশন এলাকার বিবেকানন্দ ১নং গ্রাম পঞ্চায়েতের ১২/১৪৯নং বুথের তৃণমূল যুব নেত্রী মৌসুমী রায়ের বাড়িতে হামলার অভিযোগ উঠল। বুধবার ভোর রাতের ঘটনা।  আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ মৌসুমী জানান ,ভোর রাতে তারা ঘুমোচ্ছিলেন। হঠাৎ একদল দুষ্কৃতি এসে তার বাড়িতে ঢিল মারে। তাদের নিশানা করে এই ঢিল ছোড়া হয়।


 ঢিল গুলো জানালায় লাগে ও জানালার কাচ ভেঙ্গে যায়৷তিনি এও বলেন,যেহেতু তিনি তৃণমূল করেন তাকে দমিয়ে রাখতে এই কাজ বিজেপির  দুষ্কৃতিদের। মৌসুমি রায় বলেন, " বিজেপি এই এলাকায় বিধানসভা আসনে জেতার পরেই আমাকে শাসাচ্ছে। তারাই আমার বাড়িতে আক্রমন করেছে।" তৃণমূল কংগ্রেসের

অঞ্চল সভাপতি  দেবব্রত মল্লিক বলেন, " এই ঘটনা বিজেপিই ঘটিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করুক।" অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.