এক ধাক্কায় দ্বিগুণ যাত্রী ভাড়া বাড়াতে চায় এইচটিসিসি
দি নিউজ লায়ন; এক ধাক্কায় দ্বিগুণ যাত্রী ভাড়া বাড়াতে চায় হিমালয়ান ট্রান্সপোর্টেশন কোঅর্ডিনেশন কমিটি (এইচটিসিসি)। সে ক্ষেত্রে খরচ বাড়তে পারে পাহাড় ভ্রমণের। করোনা পরিস্থিতিতে গণপরিবহনে আপাতত 50 শতাংশ যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া পেট্রোল-ডিজেলের দাম ব্যাপক হারে বেড়েছে- এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি থেকে দার্জিলিং সিকিম প্রভৃতি রুটে যাত্রী ভাড়া বাড়াতে চায় এইচটিসিসি।
তাদের যুক্তি হলো পেট্রোপণ্যের যা দাম তাতে 50 শতাংশ যাত্রী পরিবহন করলে তাদের লাভ তো থাকবেই না উল্টে 600 টাকা অতিরিক্ত ক্ষতির মুখে পড়তে হবে তাই তাদের মাথাপিছু যাত্রী ভাড়া দ্বিগুণ করা ছাড়া অন্য কোন উপায় নেই। বুধবার এ বিষয়ে বৈঠকে বসেন এইচটিসিসি, পুলিশ এবং আরটিও।
সূত্রের খবর বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে দার্জিলিংয়ের ডিএসপি জানিয়েছেন সরকারি নির্দেশিকা বিষয়ে সমস্ত পক্ষকে অবহিত করা হয়েছে সকলের নিজের মতামত দিয়েছেন পরবর্তীকালে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Post a Comment