আজ আপনার উপার্জন বাড়বে না কর্মস্থলে ঝামেলা হবে, জানতে দেখেনিন আজকের রাশিফল - The News Lion

আজ আপনার উপার্জন বাড়বে না কর্মস্থলে ঝামেলা হবে, জানতে দেখেনিন আজকের রাশিফল

 


দি নিউজ লায়ন:  

মেষ

নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন।

বৃষ

কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

মিথুন

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।



কর্কট

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

সিংহ

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা 

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা থেকে দূরে থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।



তুলা 

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক 

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

ধনু 

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।



মকর 

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আইনগত ঝামেলা থেকে বিরত থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ 

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

মীন 

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মূল্যবোধ বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.