কাজ হারিয়ে মানসিক অবসাদে আত্মহত্যা ভিন রাজ্যে কর্মরত শ্রমিকের - The News Lion

কাজ হারিয়ে মানসিক অবসাদে আত্মহত্যা ভিন রাজ্যে কর্মরত শ্রমিকের

 


দি নিউজ লায়ন;  বহুকষ্টেই শুরু করেছিলেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিক পরিবারের জন্য তার নিজের স্বপ্নের বাড়ি তৈরীর কাজ। কিন্তু চরম মানসিক চাপে করোনা বিধি নিষেধের ফলে আর্থিক অনটনে পরিবারের কর্তা কাজ হারিয়ে শেষ পর্যন্ত বেছে নিল আত্মহননের পথ। শনিবার মুর্শিদাবাদের পাঁশলা এলাকায় নিজের ওই অর্ধনির্মিত বাড়ির ঘরে গলাই ফাঁস দেহ উদ্ধারের ঘটনায় পরিবারজুড়ে হাহাকার নেমে এসেছে।মৃতের নাম সুবোধ চন্দ্র মন্ডল (৪৮) ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  পুলিশ । 


পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয় । পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে ,করোনা বিধি নিষেধে পড়ে প্রায় বছর দেড়েক থেকে বাড়িতেই বসে আছেন সুবোধ বাবু ।তিনি ভিন রাজ্যে একটি বেসরকারি সংস্থায় লেবার ঠিকাদারির কাজ করতেন ।ওই কাজ করার সময় তিনি নিজের গ্রামের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ওই কাজ চলতে চলতেই করোনার প্রথম ঢেউ শুরু হয় । ফলে কাজ হারিয়ে তাকে বাড়ি ফিরে আসতে হয় । এদিকে বাড়ি নির্মাণের কাজ করতে গিয়ে এলাকায় রড সিমেন্টের দোকানে বেশ কিছু টাকা ধার হয়ে যায় । 


পাওনাদারেরা টাকার জন্য চাপ দেওয়ায় মাস তিনেক থেকে গভীর চিন্তায় পড়ে গিয়েছেলেন কাজ হারনো ওই মানুষ টি । এদিকে বাড়িতে ছেলেও কাজের অভাবে হাত গুটিয়ে বাড়িতে বসে রয়েছে ।সব মিলিয়ে মানসিক ভাবে অস্থির হয়ে উঠেছিলেন তিনি । অবশেষে  বাড়ির চিলে কোঠায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন সুবোধ বাবু । এই ব্যপারে তার ভাই পো জয়ন্ত মন্ডল বলেন , “ লক ডাউনে কাজ হারিয়ে উপার্জন হিন হয়ে পড়েছিলেন কাকা । তার উপর বাড়ি করতে গিয়ে মানুষের কাছে ঋণ গ্রস্ত হয়ে পড়ায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ।তার জেরেই ওই পথ বেছে নেন তিনি ।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.