দাদাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; দাদাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় পুলিশ মধুসূদন ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে কাটোয়ার গুসুম্বো এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কাটোয়ার গুসুম্বো গ্রামের বাসিন্দা মধূসুদন ঘোষরা তিন ভাই। সে মেজ। তার দাদা মানিক ঘোষের অভিযোগ একটি পৈতৃক জমি নিয়ে মধূসুদনের সঙ্গে তার বিবাদ চলছিল। শুক্রবার মানিক ঘোষ জানতে পারেন মধূসুদন ওই জমির কিছুটা অংশ দখলের উদ্দেশ্যে আল দিয়ে দিচ্ছেন।
খবর পেয়ে মানিকবাবু ও তার দুই ছেলে ঘটনাস্থলে যান। মানিকবাবুর অভিযোগ মাঠে গিয়ে মধূসুদনকে বাধা দেওয়ার চেষ্টা করলে আচমকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। কোনক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যান মানিকবাবু। তারপর তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায় ধৃতের নাম মধুসূদন ঘোষ। পুলিশ তাকে জেরা করে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি এবং ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে।

Post a Comment