বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন জেলাশাসক
দি নিউজ লায়ন; শনিবার দুপুরে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথন। সঙ্গে ছিলেন বারুইপুর মহকুমাশাসকের প্রতিনিথি। মূলত হাসপাতালের কোভিড পরিস্থিতি সহ হাসপাতালের অন্যান্য পরিষেবা ব্যবস্থা ঠিক আছে কিনা তা সরেজমিনে দেখতেই হাসপাতালে এলেন জেলাশাসক। হাসপাতালের দন্ত, সার্জারি, নাক-কান গলা বিভাগ সহ অন্যান্য বিভাগ বন্ধ, ইউ এস জি মেশিন খারাপ সহ হাসপাতালের কর্মীদের আবাসনের নিচে জল জমে থাকার অভিযোগ শুনে তা ব্যবস্থা নেবার নির্দেশ দিলেন হাসপাতালের সুপার ডঃ ঈশ্বর চট্টোপাধ্যায়কে।
জেলাশাসক অত্যন্ত ক্ষুব্ধ হন চিকিৎসা পরিষেবায় খামতির অভিযোগ শুনে। জরুরী ভিত্তিতে মহকুমাশাসকের প্রতিনিথিকে নির্দেশ দেন আগামী সোমবার আলোচনায় বসতে সমস্যা নিয়ে। কি কি সমস্যা আছে তা খতিয়ে দেখে অবিলম্বে তাঁকে জানানোর নির্দেশ দেওয়া হয়। হাসপাতালে ভিজিটের সময় এক রোগীর কাছে সমস্যাও শোনেন জেলাশাসক। রোগীর অভিযোগ করেন, হাসপাতালে সকালে নাতিকে হাত ভাঙা অবস্থায় নিয়ে এসেও চিকিৎসকের কাছে রোগীদের লাইন থাকায় দেখাতে পারেননি। সাথে সাথেই জেলাশাসক সুপারকে নির্দেশ দেন তার চিকিৎসার ব্যবস্থা করাতে।
কর্মী আবাসনের নিচে জল জমা নিয়ে ও সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলাশাসক। অক্সিজেন প্ল্যান্ট চালু করাও নিয়ে কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে। পাশাপাশি, হাসপাতালের ভ্যাকসিন পরিষেবা ঠিকঠাক আছে কিনা তারও খোঁজ নেন তিনি। জেলাশাসক বলেন, কিছু সমস্যা আছে, চিকিৎসক ঠিক আসছেন না অভিযোগ আছে। ইউ এস মেশিন নিয়েও সমস্যা আছে। আবাসনের নিচে ড্রেনেজের সমস্যাও দেখা হয়েছে। সবই দেখা হয়েছে। আমরা সব সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো। তৃতীয় ঢেউ আর আগে ২০ বেডের এইচ ডি ইউ ইউনিট যত তাড়াতাড়ি চালু করা যায় তাও দেখা হবে।

Post a Comment