বেলপাহাড়ীর পাথর শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

বেলপাহাড়ীর পাথর শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন;  শনিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের অন্তর্গত বেলপাহাড়ি থানার ঝাড়খন্ড সীমান্তবর্তী শিমুল পাল এলাকায় পাথর শিল্পীদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য  যায় পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ।তিনি বেলপাহাড়ি থানার শিমুলপাল গ্রামে গিয়ে পাথর শিল্পীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চুনি পাথর শিল্পীদের তৈরি বিভিন্ন জিনিসগুলি হাতে নিয়ে খতিয়ে দেখেন ।ওই এলাকার কয়েক শ পাথর শিল্পী তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কাছে তুলে ধরেন।


 পাথর শিল্পীরা বলেন করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষজন পাথরের তৈরি জিনিসপত্র কিনতে আসছে না । সেই সঙ্গে তারা বিভিন্ন এলাকায় বিক্রি করতে যেতে পারছে না । যার ফলে তারা চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন ।সেইসঙ্গে তাদের দীর্ঘদিনের দাবি একটি পাথর শিল্পীদের এক জায়গায় বসে কাজ করার জন্য একটি সেট তৈরি করে দেওয়ার। কিন্তু এখনো পর্যন্ত সেট তৈরি করে দেওয়া হয়নি ।যার ফলে তাদের চরম দূর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে । 


তা সত্ত্বেও লুপ্তপ্রায় পাথর শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা কাজ করছেন বলে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে পাথর শিল্পীরা জানান। মন্ত্রী পাথর শিল্পীদের দাবিগুলি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। তিনি পাথর শিল্পীদের বলেন আপনারা চিন্তা করবেন না আপনাদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাই পাথর শিল্প এর কিভাবে উন্নয়ন করা যায় তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সাথে উপস্থিত ছিলেন বিনপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক গন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.