চন্দ্রকোনায় গরুর গাড়িতে চড়ে বিধায়কের বিক্ষোভ প্রদর্শন
দি নিউজ লায়ন; পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, তারই প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি । সেই মতই শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়ার নেতৃত্বে চন্দ্রকোনার গাছশীতলা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালন করেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। এইদিন চন্দ্রকোনার গাছশীতলা থেকে গোঁসাই বাজার পর্যন্ত গরুর গাড়িতে চড়ে এসে একটি পেট্রলপাম্পের যন্ত্রাংশে মালা পরিয়ে তীব্র প্রতিবাদ জানায় বিধায়ক অরুপ ধাড়া সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।
এছাড়াও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একই ভাবে তীব্র প্রতিবাদ জানায় যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি সুজয় পাত্রের নেতৃত্বে স্থানীয় এক পেট্রলপাম্পে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে ঘাটালে প্রাক্তন বিধায়ক শংকর দোলাই এর নেতৃত্বে ,দাসপুরে বিধায়ক মমতা ভূঁইয়ার নেতৃত্বে শনিবার পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রতিটি কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা সামিল হয়েছিলেন

Post a Comment