পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক লরি খালাসির
দি নিউজ লায়ন; পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক লরির খালাসির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নদীয়ার নাকাশিপাড়া থানার টোল প্লাজা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের তিনচারা মোড় এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে দ্রুতগতিতে ছুটে আসা কলকাতাগামী দশ চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় খালাসির। খবর পেয়ে নাকাশি থানার পুলিশ খালাসির দেহটি উদ্ধার করে বেথুয়াডহরি স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহটি থানায় নিয়ে এসে শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃত খালাসীর পরিচয জানা যায়নি। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Post a Comment