সুন্দরবনে কুমিরের শিকারের দৃশ্য স্বাস্থ্য কর্মীদের ক্যামেরায় বন্দি
দি নিউজ লায়ন; তড়িত্গতিতে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মুহুর্তের মধ্যে টেনে নিয়ে নদীতে মিলিয়ে যাওয়া- সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চলছে ভ্যাকসিন অন বোট কর্মসূচি। সেই কর্মসূচি সেরে ফেরার পথে সুন্দরবনের কুমিরের শিকারের দৃশ্য ক্যামেরাবন্দি করলেন স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থল সুন্দরবনের কুমিরমারি। সুন্দরবনের রায়মঙ্গল নদীর জল পথে ভ্যাকসিন অন বোট কর্মসূচি পালন করে কুমিরমারি দ্বীপ থেকে নদী পথ ধরে ফিরছিলেন গোসাবা ব্লক স্বাস্থ্য দফতরের কর্মীরা সেই সময় সুন্দরবনের বাগনা ফরেস্টের কাছে জঙ্গলের ধারে চোখ আটকায় স্বাস্থ্য কর্মীদের।
সেখানে একটি পূর্ন বয়স্ক কুমির শিকার করছিল সেই সময়। দুর্লভ দৃশ্য নিজেরাই ক্যামেরা বন্দি করেন স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন কুকুর জাতীয় কোন প্রাণীকে শিকার করেছিল কুমিরটি। নদীর চরে থাকা ওই প্রাণী জীবিত ছিল নাকি মৃত অবস্থায় পড়েছিল সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না স্বাস্থ্যকর্মীদের একাংশের দাবি প্রাণীটি মৃত অবস্থায় পড়েছিল তাকেই টেনে নিয়ে যায় কুমিরটি। তবে যেহেতু ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে ছিল স্বাস্থ্যকর্মীদের বোট তাই নিশ্চিত করে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে সেসব যাই হোক একেবারে চোখের সামনে সুন্দরবনের বিশাল কুমির দেখা এবং সেই কুমিরকে তার শিকার নদীর পাড় থেকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরে তৃপ্ত প্রত্যক্ষদর্শী স্বাস্থ্যকর্মীরা।

Post a Comment