স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগে গ্রেফতার এক যুবক
দি নিউজ লায়ন; ভাতার থানা এলাকায় স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ ও মারধরের অভিযোগে এক যুবক গ্রেফতার। ধৃতের নাম লক্ষ্মণ সাঁতরা। ভাতার থানার আঢ়াগ্রামে তার বাড়ি। সোমবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, কয়েক বছর আগে লক্ষ্মণের বিয়ে হয়। তার একটি ৫ বছরের মেয়েও আছে।
বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর উপর সে নির্যাতন শুরু করে। স্থানীয় সালিশিতে ৭০ হাজার টাকার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির সিদ্ধান্ত হয়। এনিয়ে একটি চুক্তিও হয়। কিন্তু, সে চুক্তি অনুযায়ী টাকা দিতে অস্বীকার করে। এরই মধ্যে দিনকয়েক আগে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে স্ত্রীকে সে মারধর করে। স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করে সে। বাধ্য হয়ে তার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment