সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন: সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। প্রয়াত সাংবাদিকের নাম লক্ষ্মীকান্ত দুবে (৪৮)। জানা গিয়েছে তিনি শিলিগুড়ির ৪১নাম্বার ওয়ার্ডের একটি আবাসনে থাকতেন। সেখানেই মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করতে লাগেন তিনি। চিৎকার করলে আশপাশের স্থানীয় ও তার বাড়িতে থাকা এক মহিলা সেবক রোডের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারের সকলেই উত্তরপ্রদেশের গোলকপুরে বসবাস করেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের হোয়াটস এপ স্টেট্যাস সহ বেশকিছু পর্যায়ক্রমিক ঘটনা খটকা তৈরি করেছে পুলিশের নজরে। হাসপাতাল থেকে মেলা মৃত্যুর নিবন্ধিকরনের নথিতে থাকা তথ্য অনুযায়ী তার মৃত্যু মঙ্গলবার রাত ১টা নাগাদ হলেও তার হোয়াটস এপ স্টেট্যাস অনুযায়ী রাত ২টো নাগাদ তা দেওয়া হয়।
যাতে মৃত্যুর পেছনে কোনো বড় রহস্যের রয়েছে কিনা সেদিকে ইঙ্গিত করছে। পুলিশ মৃতের ফোন সহ বেশকিছু সামগ্রী তদন্তের স্বার্থে নিজ হেফাজতে নিয়েছে। পুলিশের তরফে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল পাঠায় । বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে মিললেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানায় পুলিশ।

Post a Comment