অবৈধ বালি ব্যবসায়ী ও বালি মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় খুশি বৈধ বালি ব্যবসায়ীরা
দি নিউজ লায়ন; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকএর ভূমি সংস্কার আধিকারিক এর কার্যালয়ের সামনে বৈধ বালি ব্যবসায়ীদের পক্ষ থেকে বীরেন কাপড়ী , দীপক পাত্র , সুদেব দাস গোপাল ঘোষ , রাজেশ চক্রবর্তী জানান , গত কয়েক দিন ধরে যেভাবে সারা জেলা জুড়ে অবৈধ বালি ব্যবসায়ী ও বালি মজুতদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে , ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । অবৈধ বালি খাদান এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তারা পুলিশ ও প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন বলে তারা জানা।
তবে বেশ কিছু বৈধ বালি ব্যবসায়ী কেও অবৈধ বলা হয়েছে, তারা এর বিরুদ্ধে। এজন্য তাঁরা রাজ্য পুলিশের আইজি ( আইন শৃঙ্খলা ) র কাছে অভিযোগ জানিয়েছেন।পুলিশ প্রশাসন অবৈধ বালি ব্যৱসা বন্ধ করুক এবিষয়ে তাদের কোনো আপত্তি নেই ।তবে বৈধ বালি ব্যবসায়ী দের হেনস্তা বন্ধ না করলে তাঁরা বালি ব্যবসা বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন। বৈধ বালি ব্যবসায়ীরাজেশ চক্রবর্তীজানান , গত ৩ বছরে তাঁরা এই জেলা থেকে কয়েকশ কোটি টাকা রাজস্ব তুলে দিয়েছেন। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তার আবেদন বৈদ্যবাড়ী ব্যবসায়ীদের অকারণে হয়রানি বন্ধ করা হোক।
এর পাশাপাশি বালি ব্যাবসায়ী দের নিয়ে বুধবার মেদিনীপুর সদর ব্লকের বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয় । এরপর জেলা শাসক রশ্মি কোমল তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন। বৈধ বালি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
Post a Comment