ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু
দি নিউজ লায়ন; মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ৬ নম্বর জাতীয় সড়কের ধারে গজাশিমুল এলাকায় থাকা একটি ধাবার সামনে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার ধরমপুর গ্রামের বাসিন্দা রসরাজপাল নামে ২৫ বছর বয়সী এক যুবক একটি পিকআপ ভ্যানে বাদাম নিয়ে গোপীবল্লভপুর যাওয়ার সময় গজাশিমুল এলাকায় একটি ধাবার সামনে খাওয়ার জন্য দাঁড়ায়।সে পিকআপ ভ্যান থেকে নেমে খাবার জন্য পায়ে হেঁটে ধাবায় যাচ্ছিল ।
সেই সময় দ্রুতগতিতে ধাবাতে আসা একটি ট্রাক তাকে ধাবার সামনে চাপা দেয়।ধাবার কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঝাড়্গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘাতক ট্রাকের চালক কে গ্রেফতার করে ট্রাক টি কে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করে। তবে ওই ঘটনার খবর গোপীবল্লভপুর থানার ধরমপুর গ্রামে গিয়ে পৌঁছলে মৃত যুবক রসরাজ পালের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment