শিলিগুড়ির পৃথক দুই জায়গায় দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার ১৩ - The News Lion

শিলিগুড়ির পৃথক দুই জায়গায় দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার ১৩

 


দি নিউজ লায়নঃ   চব্বিশ ঘন্টার মধ্যে শিলিগুড়ির পৃথক দুই জায়গায় দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার ১৩!এদেরকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ও প্রধান নগর থানার পুলিশ।  জানা গিয়েছে, শনিবার রাতে চাম্পাসারী সংলগ্ন কৃষ্ণ গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। এছাড়াও ৬ যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল গেস্ট হাউজের মালিক অদ্রীশ কুমার শাহ, ম্যানেজার শম্ভু নাথ ঠাকুর, বিহারের বাসিন্দা নীতেশ কুমার ঝা, পিন্টু কুমার ঝা, রমণ কুমার ঝা, ধীরেন্দ্র কুমার ঝা, রবি শঙ্কর গণেশ কিষাণগঞ্জের বাসিন্দা , নাসির জামেল এবং হরি কার্কি বানারহাটের বাদিন্দা।


 এছাড়াও উদ্ধার হওয়া যুবতীদের মধ্যে ২ জন আলিপুরদুয়ার, ১ জন নকশালবাড়ি, ১ জন কিষাণগঞ্জ ও ২ জন কলকাতার বাদিন্দা।  প্রধাননগর থানার পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এছাড়াও ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  


  অন্যদিকে, রবিবার দুপুরে ভক্তিনগর থানার অন্তর্গত অঞ্চল মোড় এলাকার একটি বাড়িতে হানা দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। তিনজন যুবক, ও বাড়ির মালিক। ঘটনাস্থল থেকে তিনজন যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই বাড়িটিকে সিল করা হয়।  ভক্তিনগর থানার আইসি অমরেশ সিং সূত্রে খবর, গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার ধৃত ওই চারজন কে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.