অদ্ভুত সুন্দর দৃশ্যের আলোক বিচ্ছুরিত সমুদ্রসৈকত - The News Lion

অদ্ভুত সুন্দর দৃশ্যের আলোক বিচ্ছুরিত সমুদ্রসৈকত

 



দি নিউজ লায়ন;   সমুদ্র জুড়ে বিচিত্র সব প্রাণীর বসবাস। এসব প্রাণীদের আছে অদ্ভুত সব ক্ষমতা যার বেশিরভাগ এখনও মানুষের অজানা। রহস্যঘেরা এই সমুদ্র হাজার হাজার বছর যাবত নাবিক, ডুবুরী, আর অনুসন্ধিংসু মানুষের কাছে অজানাকে জানার এক বিশাল ভাণ্ডার। এমনি এক সমুদ্রসৈকতের কথা আজ আমরা জানব। হংকং-এর এক আলোক বিচ্ছুরিত সমুদ্রসৈকত।


সমুদ্রের জলে ফসফরাসের উপস্থিতির ফলে সমুদ্রের ফেনা রাতে জ্বলজ্বল করে, এ তথ্য আমরা অনেকেই জানি। তবে ২০১৫ সালে হংকংয়ের একটি সমুদ্র সৈকতে দেখা যায় এক চমকপ্রদ দৃশ্য। রাতের আঁধারে সমুদ্রের জল থেকে নীলচে এক আভা বের হতে থাকে হঠাৎ করেই। পরবর্তীতে জানা যায়, নিকটবর্তী একটি খামারের দূষণের ফলে সমুদ্রের জলে একটি বিশেষ অনুজীব ছড়িয়ে পড়ে, যারা জলে আলোর বিচ্ছুরণ ঘটায়। আর তার ফলেই সৃষ্টি হয় এই অদ্ভুত সুন্দর দৃশ্যের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.