ঈদ উপলক্ষে কোরবানির পশুর নুনযুক্ত চামড়ার দাম - The News Lion

ঈদ উপলক্ষে কোরবানির পশুর নুনযুক্ত চামড়ার দাম

 


দি নিউজ লায়নঃ  বাংলাদেশে ঈদ উপলক্ষে কোরবানির পশুর নুনযুক্ত চামড়ার কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।   তিনি বলেন, এই বাড়তি দাম অনুযায়ী এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা, যা গতবার ছিল ৩৫-৪০ টাকা। 


ঢাকার বাইরে গতবছর গরুর চামড়ার বর্গফুট প্রতি দাম ছিল ২৮ থেকে ৩২ টাকা। এ বছর তা ৩৩-৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত আসে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার এই মূল্য নির্ধারণের ঘোষণা দেন।  মন্ত্রী জানান, খাসির নুনযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫-১৭ টাকা। গতবছর এই দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা। এ ছাড়া, বকরির চামড়ার বর্গফুট প্রতি দাম এ বছর ধরা হয়েছে ১২-১৪ টাকা। গতবছর এর দাম চিল ১০ থেকে ১২ টাকা।  টিপু মুনশি বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতেই আমরা চামড়ার এ দাম নির্ধারণ করেছি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.