জম্বুতে ফের বায়ুসেনা ঘাঁটির কাছে দেখা গেল সন্দেহভাজন ড্রোন - The News Lion

জম্বুতে ফের বায়ুসেনা ঘাঁটির কাছে দেখা গেল সন্দেহভাজন ড্রোন

 


দি নিউজ লায়নঃ  জম্বুতে ফের বায়ুসেনা ঘাঁটির কাছে দেখা গেল সন্দেহভাজন ড্রোন। বুধবার রাতে ড্রোন-বিরোধী ব়্যাডারে প্রথম UAVটি ধরা পড়ে। তারপর সেটিকে ধ্বংস করেন জওয়ানরা। অনুমান, ফের বায়ুসেনা ঘাঁটিতে নাশকতার ছক ছিল জঙ্গিদের ।  সেনা সূত্রে খবর, বুধবার রাতে আর্নিয়া সেক্টরের আকাশে লাল আলো দেখতে পান জওয়ানরা। তখনই তাঁদের সন্দেহ হয়। 


এরপরই গুলি চালান সেনারা জওয়ানরা। মাটি থেকে ৩ কিলোমিটার উচুতে অ্যান্টি-ড্রোন ব়্যাডারে প্রথম যানটি ধরা পড়ে। ওই সময় সেটার গতি ছিল সেকেন্ডে ৯ মিটার। ইতিমধ্যে আশপাশের এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.