দোকানের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

দোকানের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ  দোকানের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে  ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটে মন্তেশ্বর থানার দীর্ঘনগর এলাকায়। বুধবার মন্তেশ্বর থানার নবদ্বীপ-বর্ধমান রোডের পাশে দীর্ঘনগর এলাকায় নিজের দোকান থেকে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নূর আলম মিদ্দে (৬৭)। 


মৃতের পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতের মেয়ে সুরবালি খাতুনের অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ভারী কোনো বস্তু দিয়ে ওই ব্যক্তির মুখে এবং মাথায় আঘাত করা হয়েছিল। 


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা পরিষ্কার হবে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি খুনের ঘটনা হতে পারে বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরবর্তীতে সব দিক খতিয়ে দেখে তদন্তপ্রক্রিয়া এগোবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.