ব্যাংকের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ - The News Lion

ব্যাংকের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    ব্যাংকের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই ব্যাংক কর্মীসহ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার নতুন নতুন হাট এলাকার কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে। সূত্রের খবর সুত্রাগড় গাইন পাড়ার বাসিন্দা আজিজুল বিশ্বাস। দীর্ঘ 23 বছর ধরে কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে তিনি টাকা জমা রাখতেন। 


আজিজুল বিশ্বাস জানান প্রায় 10 লক্ষ টাকা ওই ব্যাংকে মজুত রয়েছে। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে সেই টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হতো। এর আগেও ওই ব্যাংকের টাকা তছরুপের বিভিন্ন অভিযোগ উঠেছিল। যার ফলে একাধিক ব্যাংকের গ্রাহকরা হয়রানির শিকার হয়েছিল। অভিযোগ দিন কয়েক আগে ওই ব্যাংকের ম্যানেজার দেবাশীষ রায়ের বাড়িতে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সেখানেও তার বাড়ির সদস্যরা আজিজুল বিশ্বাসের স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ।


 এদিন আবারো ওই ব্যাংকে টাকা চাইতে গেলে আজিজুল বিশ্বাসকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার স্ত্রীস্বামীকে বাঁচাতে গেলে তাকে বেধড়ক মারধর করায় এবং শারীরিক হেনস্থা করা হয়। এর পরেই ওই দম্পতি শান্তিপুর থানায় ব্যাঙ্ক কর্মী এবং বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.