হাবরা থেকে ৪৫০ লিটার অবৈধ অ্যাসিড সহ অভিযুক্ত কারখানার মালিক গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ শনিবার সকালে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও হাবরা থানার পুলিশের যৌথ উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পুলিশ জেলার অধীন হাবরা থানার অন্তর্গত হাবরা পৌরসভার ১৭ নং ওয়ার্ড সুভাষ রোড থেকে আনুমানিক ৪৫০ লিটার অবৈধ মিউরেটিক অ্যাসিড এবং ব্লিচিং পাউডার উদ্ধার করেন আধিকারিকেরা। গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক সোমনাথ আচার্য (৫৫)-কে।
বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ সকাল বেলায় অবৈধ উপায়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দেয়। ওই কারখানা থেকে ৬০ লিটার করে রাখা ৭টি বড় মিউরেটিক অ্যাসিডের জার, প্রচুর ব্লিচিং পাউডার, বোতলের উপরে লাগানোর জন্য লেবেল উদ্ধার হয়েছে। যদিও কারখানার মালিকের কাছ থেকে শুধুমাত্র পৌরসভার ট্রেড লাইসেন্স ছাড়া কোনও রকমের রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। দীর্ঘ কুড়ি বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। নামী কোম্পানির লেবেল বোতলের উপরে লাগিয়ে বাজারে বিক্রি করতেন বলে জানা গেছে। পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকেরা আরও তদন্ত করে দেখছেন অভিযুক্ত সোমনাথ আচার্য আরও কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কিনা!
Post a Comment