কিশোরীর অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ নদীয়ার গয়েশপুর থেকে কিশোরীর অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার গয়েশপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কবর স্হানের পাশে। নিহত কিশোরীর নাম সোমা সাহা,বয়স ১৭,পিতার নাম উত্তম সাহা। পরিবারের পক্ষথেকে জানানো হয় গত ২১শে জুলাই থেকে নিখোঁজ ছিল এবং কল্যানী থানায় একটি মিসিং ডায়রি করা হয়। আজ সকালে ঐ স্হান থেকে পচা গন্ধ বের হতেই সন্দেহ হয় পথ চলতি মানুষের এবং কল্যানী থানায় খবর দিতে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
তবে পরিবারের থেকে জানা যায় যে প্রনয় ঘটিত কারনে মেয়ের এই দূর্ঘটনা। তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরেছে। সূত্রের খবর গয়েশপুরের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদীপ্ত দাসের সঙ্গে সম্পর্ক ছিল সোমার। সোমার বাবা সুদীপ্ত দাসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরো জানা গিয়েছে, ছেলেটি এক বছর আগে বিয়ে করে। পাশাপশি সোমার সঙ্গেও প্রেমে জড়িয়ে ছিল সে। গাড়ি চালাত সুদীপ্ত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে।

Post a Comment