রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ - The News Lion

রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ  আজ রথ। সারা দেশ জুড়ে চলছে রথযাত্রা। আর এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লিখেছেন, রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। ভগবান জগন্নাথকে প্রণাম জানাই। প্রার্থনা করি যে, তাঁর আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় জগন্নাথ।

 

শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, শ্রীজগন্নাথের পবিত্র রথযাত্রা উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মহাপ্রভু জগন্নাথ সকলকে আশীর্বাদ দেবেন এবং সকলের জীবন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও শুভকামনায় ভরিয়ে দেবেন। জয় জগন্নাথ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.