কোভিডের জেরে এবার মন্দির প্রাঙ্গনেই মাসিরবাড়ি জগগন্নাথ দেবের - The News Lion

কোভিডের জেরে এবার মন্দির প্রাঙ্গনেই মাসিরবাড়ি জগগন্নাথ দেবের

 


দি নিউজ লায়নঃ  কোভিডের জেরে এবারে মন্দির প্রাঙ্গনেই মাসিরবাড়ি জগগন্নাথ দেব বলরাম ও  সুভদ্ররার। কোভিড কাঁটায় ভ্যারচুয়াল মাধ্যমে ভক্তদের ধরা দিচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। পড়াশোনা থেকে গেট টুগেদার এমনকি ছোটখাটো চিকিৎসা সবেতেই কোভিডের গেরোয় ভার্চুয়াল মিট-ই ভরসা। আর এবারে সেই আসরে পাল্লা দিতে পিছুপা হলেন না ঈশ্বরও। ইসকনের উদ্যোগে কোভিড বিধি মেনে বাড়িতে বসে ভার্চুয়াল রথ যাত্রাই সারলো শহর শিলিগুড়ি। 


সোমবার শিলিগুড়ি ইসকন মন্দিরে শুধুমাত্র আবাসিকদের উপস্থিতিতে রথযাত্রা আয়োজিত হয়। মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আশ্রমেই  মাসিবাড়িতে রথ নিয়ে যাত্রা করেন জগগন্নাথ দেব সহ তিন ভাই বোন। রীত্যনুসারে প্রতিবছর শিলিগুড়ি শহরের বিশিষ্টজনেরা জগন্নাথদেবের রথের আগে যাত্রাপথ নিজ হাতে ঝাড়ু দেন। এরপরই শুরু হয় সেই যাত্রা পথে চলে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। 


এবারেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার গৌরব শর্মা  ঝাড়ু দিয়ে রথ পরিক্রমনের জন্য যাত্রা পথ তৈরি করে দেন। মন্দিরের আবাসিকদের সঙ্গে রথ রঞ্জুতে পুলিশ কমিশনারের হাতে প্রথম টান পড়ে। পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান শিলিগুড়ি ইসকন মন্দিরে সম্পূর্ণ কোভিড বিধিকে মান্যতা দিয়েই রথ যাত্রার আয়োজন করা হয়েছে। 


শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস জানান কোভিডের কারনে বিগত দু বছর ধরে মন্দিরের আবাসিকদের নিয়েই রথ যাত্রা অনুষ্ঠান করছি আমরা। পাশাপাশি কোভিডের সময়তে মানুষের পাশে দাঁড়িয়েছে ইসকন, আগামী ১৮ই জুলাই রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। কোভিড যে সময় মারাত্মক আকার নেয় শহরজুড়ে সে সময় টানা ৩৮দিন ১০০০০ আক্রান্তের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেয়  মন্দিরের সাধুরা নিজ হাতে। 


তিনি জানান শিলিগুড়ি পুলিশ কমিশনার প্রথা মেনে জগন্নাথ দেবের পূজা আরতি করে, নারিকেল ভেঙে এবং রথের সামনে ঝাড়ু দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন। তিনি শহরের রক্ষক তার হাতে রথের শুভ সূচনায় আমরা অত্যন্ত আনন্দিত ইসকন। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি ইসকন এর সভাপতি আখিল আত্মাপ্রিয় দাস। জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন তিনটি রথের পরিবর্তে এবারে একটি রথে-ই শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা সুদর্শন চক্র সহ আরোহণ করেছে। ভক্তদের ভ্যারচুয়াল মাধ্যমে দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে ইসকনের ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়াও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দর্শন ও পূজার্চনার ব্যবস্থা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.