গলা ও পেট কাটা যুবকের দেহ উদ্ধার - The News Lion

গলা ও পেট কাটা যুবকের দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন; শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় গলা ও পেট কাটা  অবস্থায় উদ্ধার যুবকের দেহ। মৃত যুবকের বয়স (৩২)।স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ফুলবাড়ী পূর্বধলা থানা এলাকায় দু তিনজন যুবক বসে নিজেদের মধ্যে কোনো কথোপকথন চলছিল।মৃত যুবক এলাকার স্থানীয় নয়। এরপরে কিছুক্ষণের মধ্যে এলাকার ছেলেরা চিৎকার শুনে আশপাশে স্থানীয়রা ছুটে আসে। 


রাস্তার ওপর ওই যুবককে গলা ও পেট কাটা অবস্থায় রক্তাক্ত শরীরে পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয়রা। এরপরই তার খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়।


 ঘটনাস্থল থেকে বেশ কিছু মদের বোতল নজরে আসে পুলিশের। স্থানীয়দের অনুমান মদের আসরে কোনো ঝামেলা অথবা পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে যুবককে। তার গলায় ও পেটো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পুলিশের সামনেই সে জানায় উত্তর দিনাজপুরের বাসিন্দা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.