গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক
দি নিউজ লায়নঃ গঙ্গায় ঝাঁপ দিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে রবীন্দ্রনগর থানার তারা মা ঘাট সংলগ্ন এলাকায়। মৃতের নাম পাঁচু অগ্রবাল(২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচুর বাড়ি রবীন্দ্রনগর সি-ব্লকে।
এদিন সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল পাঁচু। গঙ্গার ঘাটের কাছ থেকে ওই সাইকেলটি উদ্ধার করেন তদন্তকারীরা। তেমন রোজগার না থাকায় সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিল পাঁচু। সেই কারণেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে সে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে রবীন্দ্রনগর থানা সূত্রে জানা গিয়েছে।

Post a Comment