শালবনিতে তৃণমূলের ধিক্কার মিছিল
দি নিউজ লায়ন; পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের গড়মাল অঞ্চলের পাথর কুমকুমি থেকে বাগমারি পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস। ওই মিছিলে নেতৃত্বদেন তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লক সভাপতি গৌতম বেরা, তৃণমূল কংগ্রেসের গড়মাল অঞ্চলের সভাপতি হরমোহন সিং সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। ওই ধিক্কার মিছিল এ সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন ।
ধিক্কার মিছিলে স্লোগান ছিল পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে কেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জবাব চাই জবাব দাও। সেই সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় ওই ধিক্কার মিছিল থেকে। তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লকের সভাপতি গৌতম বেরা বলেন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। যেভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তা আগামী দিনে কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারছে না ।
তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই এই ধিক্কার মিছিল বলে তিনি জানান।সেই সঙ্গে তিনি বলেন নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে বলেছিল মানুষের আচ্ছে দিন আসবে, এটাই কি আচ্ছে দিনের নমুনা ।তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতেও সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ।অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার চুপ করে বসে রয়েছে। তাই তিনি বলেন আগামী দিনেও পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শালবনি ব্লক জুড়ে বৃহত্তর আন্দোলনসংগঠিত করা হবে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।

Post a Comment