নয়াগ্রামে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগ - The News Lion

নয়াগ্রামে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের পর ঝাড়্গ্রাম জেলা জুড়ে বিজেপির ভাঙ্গন অব্যাহত রয়েছে । যার ফলে ঝাড়গ্রাম জেলায় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ।  তারপর থেকেই প্রতিদিন বিজেপি ছেড়ে বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।


সোমবার রথযাত্রার পুন্য দিনে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া  এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের নয়াগ্রাম ব্লকের সভাপতি শ্রীজীব সুন্দর দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।


 বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে রথযাত্রার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন আগামী দিনে নয়াগ্রাম বিধানসভা এলাকায় বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে। বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না। যারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ধোঁকা দেয় তাদের মানুষ কোনদিন বিশ্বাস করেনি ।তাই শান্তি ও উন্নয়নের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে তিনি তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.