বাসের মধ্যে থেকে চালকের ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

বাসের মধ্যে থেকে চালকের ঝুলন্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  করোনার জেরে রাজ্য জুরে চলছে আংশিক লকডাউন। এখনও বন্ধ রাজ্যের টেন বাস। আর এর জেরে দিনদিন বাড়ছে আর্থিক অনটন। সেই অভাবের জ্বালা সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন ঢাকুরিয়ার ৩৭ নম্বর বাসের এক চালক। বাসের মধ্যেই মশারির দড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি। মৃতের নাম রঞ্জিত দাস। বাড়ি গড়িয়ার নয়াবাদ। 


 বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের ভিতর থেকে উদ্ধার হয় রঞ্জিত দাসের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেক থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ওই স্ট্যান্ডের অন্যান্য বাস কর্মীরা জানান, অভাবের তাড়নায় এই চরম পদক্ষেপ নিয়েছেন তিনি। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বাস রাস্তায় না নামায় গত দু’মাস ধরে চিন্তায় ছিলেন। বারবার বলতেন, আর সংসার টানা যাচ্ছে না।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.