ফের ডিএসপি পরিচয় দিয়ে ৩৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪
দি নিউজ লায়ন; ডিএসপি ও সরকারি উচ্চপদস্থ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪। এরা সকলেই পুলিসের ভুয়ো ইউনিফর্ম ও কাগজপত্র ব্যবহার করে বিপুল অঙ্কের টাকা প্রতারণা করে। ভুয়ো নামে ডিএসপি পরিচয় দিয়ে রাজ্য পুলিসের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্তরা।
আর এই প্রতিশ্রুতি দিয়ে ৫ জনের থেকে ৩৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বৌবাজার থানায়। বিশ্বাস অর্জন করতে খাকি টুপি ও বেল্ট এবং জাল নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে মাসুদ রাণা (২৪) মুর্শিদাবাদের বাসিন্দা।
এই নিজেকে ডিএসপি বলে পরিচয় দেয়। রবি মুর্মু (৪০) মালদার গাজল, শুভ্র নাগ রায় (৪৪) দক্ষিণ ২৪ পরগণা এবং পরিতোষ বর্মন (৫০) মেদিনীপুরের বাসিন্দা বলে পুলিস সূত্রে খবর। রবি মুর্মুই কলকাতা পুলিসের কনস্টেবল ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে আজ তাদের আদালতে পেশ করা হবে।

Post a Comment