তোপকেদাঁড়ায় রেড পান্ডা পরিবারের এলো আরও দুই কনিষ্ঠ সদস্য
দি নিউজ লায়ন; তোপকেদাঁড়ায় রেড পান্ডা পরিবারের এলো আরও দুই কনিষ্ঠ সদস্য। দার্জিলিং প্রজনন কেন্দ্রে রেড পান্ডা শোভার কোলে জন্ম নিয়েছে এই দুই সদ্যজাত পান্ডা শাবক। বৃহস্পতিবার সকালে দার্জিলিং তোপকেদাঁড়ায় সদ্যজাত দুই শাবকের জন্ম দেয় মা পান্ডা শোভা।
দার্জিলিং পদ্মজা নাইডু জুয়োলজিক্যাল পার্কের ডিরেক্টর ধর্ম দেও রাই জানান রেড পান্ডার শাবক দ্বয় ও মা পান্ডা উভয়ই সুস্থ্য রয়েছে। বর্তমানে ভারতের মধ্যে একমাত্র দার্জিলিং তোপকেদাঁড়ায় বিরল প্রজাতির রেড পান্ডা প্রজনন কেন্দ্র যা সাফল্যের সঙ্গে পান্ডা সংরক্ষনে কাজ করছে। সদ্যোজাত দুই রেড পান্ডা শাবক নিয়ে এই প্রজনন কেন্দ্রে দেশের মধ্যে বিরলতম শিডিউল এক প্রাণী হিসেবে পরিগণিত রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।

Post a Comment