মেমারীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর জখম ১১
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার সকালে পূর্ববর্ধমানের মেমারীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো। গুরুতর জখম আরো ১১জন। এদিন মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন খুব ভোরে একটি ট্রাক্টর করে আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েক জন পুরুষ, মহিলা, শিশু সহ পাণ্ডুয়ার একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।
সেই সময় কালনা-দেবীপুর রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি ট্রাক্টর টিকে ধাক্কা মারে। ট্যাক্টরের পিছনের ডালা খুলে যায়। পুলিশ দুটি গাড়ি সহ চালক কে আটক করেছে। পুলিশের প্রথমিক অনুমান গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা।
মেমারী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মেমারী হাসপাতালে নিয়ে যায়। পরে বর্ধমানের অনাময় হাসপাতালে রেফার করা হয়। পুলিশ জানিয়েছে, এক মহিলার সহ তিন জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশুও আছে।

Post a Comment